# ডিএমপিতে ৫ কর্মকর্তার রদবদল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/diempite-5-krmkrtar-rdbdl](https://dailyfulki.com/article/diempite-5-krmkrtar-rdbdl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1947.md](https://dailyfulki.com/news/1947.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গেন্ডারিয়া ও ওয়ারী থানার ওসি হিসেবে দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবেও নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। লাইনওআর এর এম এ রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

লাইনওআরের রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
