# যুক্তরাষ্ট্রে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-07
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zuktrashtre-atlanta-fayarer-hye-khelben-mahmudullah](https://dailyfulki.com/article/zuktrashtre-atlanta-fayarer-hye-khelben-mahmudullah)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1941.md](https://dailyfulki.com/news/1941.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও থেমে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রে আয়োজিত আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ার এর হয়ে খেলবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আগামী ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যার ভেন্যু যুক্তরাষ্ট্রের রাইডাল শহরের পরমবীর ক্রিকেট কমপ্লেক্স। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবে মোট ছয়টি দল।

আয়োজকরা সামাজিক মাধ্যমে মাহমুদউল্লাহর অংশগ্রহণ নিশ্চিত করে তাকে "স্টার পাওয়ার" আখ্যা দিয়ে লিখেছে,"স্টার পাওয়ার আনলকড! আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন আটলান্টা ফায়ারের হয়ে।"

এরই মধ্যে জানা গেছে, এই দলেই খেলবেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও একই দলের হয়ে মাঠে নামবেন তিনি। ফলে আটলান্টা ফায়ারের হয়ে আবারও একসঙ্গে খেলতে দেখা যাবে বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।

মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ২,৪৪৪ রান ও ৪১ উইকেট নিয়েছেন। দেশের বাইরে তিনি পিএসএল, সিপিএলসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যুক্তরাষ্ট্রের মাঠেও নিজের দক্ষতার প্রমাণ দিতে প্রস্তুত এই অলরাউন্ডার।

সম্প্রতি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
