# পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির সংঘর্ষে আহত ১৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pdma-setur-maooza-tol-plajar-kache-ekadhik-garir-sngghrshe-aht-15](https://dailyfulki.com/article/pdma-setur-maooza-tol-plajar-kache-ekadhik-garir-sngghrshe-aht-15)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/193.md](https://dailyfulki.com/news/193.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রাম্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ইমাদ পরিবহনের বাসটির। এ সময় ১৫ জন আহত হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
