# ধামরাইয়ে সাদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তুষার গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-sad-htza-mamlay-nishiddh-chatrleeger-neta-tushar-greftar](https://dailyfulki.com/article/dhamraye-sad-htza-mamlay-nishiddh-chatrleeger-neta-tushar-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1909.md](https://dailyfulki.com/news/1909.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সাদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. তুষার আহমেদ শান্তকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রাম থেকে গ্রেফতার করেন পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত শান্তকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তুষার আহমেদ শান্ত উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আক্তার হোসেনের ছেলে।

তুষার আহমেদ শান্ত ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বিএসএস (স্নাতক) শেষ বর্ষের পরীক্ষার্থী।

শুক্রবার বিকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন আফিকুল ইসলাম সাদ।

এই বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা তুষার আহমেদ শান্তকে অভিযান পরিচালনা করে কুল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
