# তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tejgannwe-awamee-leeger-jhtika-michiler-ayojk-suiti-greptar](https://dailyfulki.com/article/tejgannwe-awamee-leeger-jhtika-michiler-ayojk-suiti-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1907.md](https://dailyfulki.com/news/1907.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

ডিবি জানিয়েছে, গতকাল শুক্রবার তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।

গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া সে কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নানাভাবে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করত এবং মিছিলে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণসহ তাদের আর্থিক সহায়তা দিয়ে আসছিলো। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে বোরকা পরে সে নিজে তার স্বামীসহ অংশগ্রহণ করে।

এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আরও নয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
