# রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: উপ প্রেস সচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajneetite-ekhn-onekgulo-anta-bseche-up-pres-scib](https://dailyfulki.com/article/rajneetite-ekhn-onekgulo-anta-bseche-up-pres-scib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1881.md](https://dailyfulki.com/news/1881.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, ‘একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।’ কদিন আগে যমুনায় বড় একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটা মন্তব্য করেন। সমস্যা দাঁড়ায় যখন দেখা যায়, আন্তা শব্দের মানে কেউ বুঝতে পারেন না। যিনি মন্তব্য করেছেন তার সহকর্মীদেরও বুঝতে অসুবিধা হচ্ছিলো।

ভৌগোলিক কারণে এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার কাছে এসে পড়ে। সবাইকে জানালাম আন্তা মানে মাছ ধরার ফাঁদ। কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে। পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টায় অনেকেই।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
