# কানাডা সফরে যাচ্ছেন জামায়াতের আমিরসহ ৫ সদস্যের প্রধিনিধিদল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-05
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kanada-sfre-zacchen-jamayater-amirsh-5-sdszer-prdhinidhidl](https://dailyfulki.com/article/kanada-sfre-zacchen-jamayater-amirsh-5-sdszer-prdhinidhidl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1862.md](https://dailyfulki.com/news/1862.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাতদিনে সফরের কানাডা যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তবে তাদের সফর সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কনস্যুলার) মো. মওদুদ হাসানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. মো. শফিকুর রহমান কানাডা সফরে যাচ্ছেন। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর বা কাছাকাছি সময়ে তিনি এ সফর করবেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ কানাডার হাইকমিশনে চিঠি পাঠিয়ে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করা হলো। সফরে জামায়াত আমিরের সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধি দল থাকবেন।

তারা হলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের; দলটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসান; জামায়াতের আমিরের ব্যক্তিগত সচিব মুহাম্মদ নাজরুল ইসলাম।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সফরটি ‘অফিসিয়াল পারপাসে’ অনুষ্ঠিত হবে। তবে সফরের বিস্তারিত উদ্দেশ্য বা কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
