# হারানো এনআইডি পেতে জিডির ঝামেলা শেষ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-04
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/harano-enaidi-pete-jidir-jhamela-sesh](https://dailyfulki.com/article/harano-enaidi-pete-jidir-jhamela-sesh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1844.md](https://dailyfulki.com/news/1844.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এনআইডি হারালে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, জিডির বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাবে ইসির চূড়ান্ত অনুমোদন মিলেছে। এছাড়া এনআইডি সেবাকে আরও সহজ করতে পরিকল্পনা চলছে।

জানা যায়, গত এক বছরে প্রায় সাড়ে ৯ লাখ ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
