# সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-04
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-trak-otorikshar-mukhomukhi-sngghrshe-niht-2-aht-2](https://dailyfulki.com/article/singgaire-trak-otorikshar-mukhomukhi-sngghrshe-niht-2-aht-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1837.md](https://dailyfulki.com/news/1837.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

**সিংগাইর প্রতিনিধি :** সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর বাস স্ট্যান্ডের প্রশিকা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) এবং একই জেলার হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান এবং অপর দুজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিতে চারজন যাত্রী ছিলেন। সিংগাইর বাসস্ট্যান্ডএলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে। 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
