# সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-bienpir-prtishthabarshikee-uplkshe-rzali-onushthit](https://dailyfulki.com/article/savare-bienpir-prtishthabarshikee-uplkshe-rzali-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1820.md](https://dailyfulki.com/news/1820.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত র‌্যালিতে সাভার-আশুলিয়ার বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টারদিকে এই র‌্যালিটি গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
