# ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্বের আবেদনের সময় ১০ বছর বৃদ্ধি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-03
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/varte-asry-neya-banglades-pakistan-oo-afganistaner-sngkhzalghuder-nagriktwer-abedner-smy-10-bchr-brriddhi](https://dailyfulki.com/article/varte-asry-neya-banglades-pakistan-oo-afganistaner-sngkhzalghuder-nagriktwer-abedner-smy-10-bchr-brriddhi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1805.md](https://dailyfulki.com/news/1805.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক :  বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে চলে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের জন্য বড় সুযোগ দিয়েছে দেশটি। তারা নাগরিকত্ব সংশোধন আইনে (সিএএ) বড় সংশোধনী এনেছে। এর ফলে ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা ভারতের কেন্দ্রীয় সরকার ১০ বছর বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সংবাদ প্রতিদিন।

 এতে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো নির্দেশনা অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। সোমবার রাতে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

 পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। ২০২৪ সালের ১১ মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
