# আগস্টে সড়ক-নৌ ও রেলপথে নিহত ৫৬৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-03
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/agste-srk-nou-oo-relpthe-niht-563](https://dailyfulki.com/article/agste-srk-nou-oo-relpthe-niht-563)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1794.md](https://dailyfulki.com/news/1794.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : গত আগস্ট মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে সড়কে। ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় এক হাজার ২৩২ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, আগস্টে সড়কে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২৩২ জন। এ ছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত।

নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ২৭ জন, আহত ২২ জন ও ১৩ জন নিখোঁজ। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৬১ জন আহত।
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি মোটরসাইকেলে। গত মাসে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হন।

এ ছাড়া আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ১৯ শতাংশ, নিহতের ৩৫ দশমিক ০৫ শতাংশ।
বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকায়। আগস্টে ঢাকা বিভাগে ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১২৮ জনের প্রাণহানি হয়েছে। আর কম দুর্ঘটনা বরিশাল বিভাগে।
এখানে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
