# সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-bienpir-47-tm-prtishthabarshikee-uplkshe-annd-rzali](https://dailyfulki.com/article/savare-bienpir-47-tm-prtishthabarshikee-uplkshe-annd-rzali)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1773.md](https://dailyfulki.com/news/1773.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত আনন্দ র‌্যালিতে সাভার-আশুলিয়ার হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মঙ্গলবার বিকালে ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই আনন্দ র‌্যালির অনুষ্ঠিত হয়।

আয়োজিত র‌্যালিটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্ত্বর থেকে শুরু উলাইল বাসস্ট্যান্ড ঘুরে সাভার উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়। এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা জনগণের দুর্ভোগ লাঘবে কাজে আসবে। 

এসময় আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
