# এক টানা বসে পায়ে ব্যথা? স্বস্তি পাবেন যেভাবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-10
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ek-tana-bse-paye-bztha-swsti-paben-zevabe](https://dailyfulki.com/article/ek-tana-bse-paye-bztha-swsti-paben-zevabe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/177.md](https://dailyfulki.com/news/177.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

যারা অফিসে কাজ করেন দিনের অনেকটা সময় তাদেরকে দীর্ঘক্ষণ একজায়গায় বসে থাকতে হয়। এর ফলে যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়, তা হল পায়ে ব্যথা। ঘণ্টার পর ঘণ্টা এক ভাবে বসে কাজ করার কারণে অনেক সময় পা ফুলে যায়, হাঁটতে সমস্যা হয়। কারও আবার অনেকক্ষণ বসে থাকলে পায়ে টান ধরে যায়। বিভিন্ন কারণে এমন হতে পারে। এমন হলে রক্ত সঞ্চালন কমে যায়, পেশিতে পানি জমে, কোমর-কাঁধেও ব্যথা হয়।

পায়ের ব্যথা কমাতে অনেকেই পায়ে মালিক করেন, ব্যথা দূর করার ওষুধ খান। এতে সাময়িক ভাবে স্বস্তি পাওয়া গেলেও, সমস্যা পুরোপুরি যায় না। সে ক্ষেত্রে আরও কিছু ব্যাপারে দৃষ্টি দেয়া জরুরি। যেমন-

**সঠিক চেয়ারে বসুন**
অনেক সময় চেয়ারের কারণে এমনটা হতে পারে। চেয়ার যদি খুব উঁচু হয়, পা ঝুলিয়ে বসতে হয় তা হলে চেয়ার পাল্টানো জরুরি। তা ছাড়া শক্ত চেয়ার হলেও বদলানো প্রয়োজন। চেয়ারে বসলে পায়ের উপর যদি চাপ পড়ে তাহলে সেই চেয়ারও বদলানো প্রয়োজন।

**সঠিক ভঙ্গিতে বসুন**
সঠিক ভঙ্গিতে না বসার কারণে অনেক সময় পায়ে ব্যথা হয়। বসার সময় মেরুদণ্ড যেন সোজা থাকে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। আবার অনেক সময় সোজা হয়ে না বসার কারণেও পায়ে ব্যথা হতে পারে।

**বিরতি নিন**
কাজের চাপ থাকবেই। তারপরও কাজের ফাঁকে অন্তত ১৫-২০ মিনিটের বিরতি নিতে চেষ্টা করতে হবে। একটানা কাজ না করে অন্তত মাঝেমাঝে কিছুক্ষণের জন্য নিজেকে বিশ্রাম দিন। বাইরে অফিসের বাইরে খোলা হাওয়ায় হাঁটুন। না হলে অফিসেই হাঁটাহাঁটি করুন। এতে কাজের একঘেয়েমিও কাটবে। আবার পেশিগুলিও সচল হবে। সেই সঙ্গে চোখও বিশ্রাম পাবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
