# প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhan-updeshtar-sngoe-7-rajnoitik-dler-boithk-aj](https://dailyfulki.com/article/prdhan-updeshtar-sngoe-7-rajnoitik-dler-boithk-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1759.md](https://dailyfulki.com/news/1759.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন আজ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকাল ৫টায় এ বৈঠক শুরু হবে। তবে হয়নি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তার মতে, কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
