# গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepurer-pulis-kmisnar-najmul-krim-prtzahar](https://dailyfulki.com/article/gajeepurer-pulis-kmisnar-najmul-krim-prtzahar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1758.md](https://dailyfulki.com/news/1758.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ২ সেপ্টেম্বর ২০২৫এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।  

উল্লেখ্য, মো. নাজমুল করিম খান ২০২৪ সালের ১২ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
