# মানিকগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-01
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-bienpir-47tm-prtishthabarshikee-palit](https://dailyfulki.com/article/manikgnje-bienpir-47tm-prtishthabarshikee-palit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1736.md](https://dailyfulki.com/news/1736.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মানিকগঞ্জ  প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, আজ (সোমবার) দুপুরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর, আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার প্রমুখ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
