# প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক মঙ্গলবার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhan-updeshtar-sngoe-7-rajnoitik-dler-boithk-mngolbar](https://dailyfulki.com/article/prdhan-updeshtar-sngoe-7-rajnoitik-dler-boithk-mngolbar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1733.md](https://dailyfulki.com/news/1733.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিএনপি, জামায়াত ও এনসিপির পর এবার দেশের আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রাজনৈতিক উত্তাপে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই রোববার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
