# ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-01
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/inglzander-uddesze-des-chadl-onuurdhw-19-kriket-dl](https://dailyfulki.com/article/inglzander-uddesze-des-chadl-onuurdhw-19-kriket-dl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1714.md](https://dailyfulki.com/news/1714.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : এবার নতুন মিশনে নিয়ে ইংল্যান্ডে উড়াল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা ত্যাগ করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

 

ইংল্যান্ডে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইতোমধ্যে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স করেছে। এবার ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় যুবা টাইগাররা।

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন- আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
