# পদত্যাগপত্র দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-31
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pdtzagptr-diyechen-haikort-bivager-bicarpti-mo-akhtarujjaman](https://dailyfulki.com/article/pdtzagptr-diyechen-haikort-bivager-bicarpti-mo-akhtarujjaman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1694.md](https://dailyfulki.com/news/1694.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোটার : হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগপত্র দিয়েছেন। রোববার প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তাঁর সই করা পদত্যাগপত্র পাঠানো হয়।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে অনুসন্ধান পরিচালনা করছিলেন।

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ২৬ আগস্ট চূড়ান্ত শুনানি শেষ হয়।

এর মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত এক নিউজ আপডেটে বিচারপতি মো. আখতারুজ্জামানের পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি জানানো হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
