# যমুনায় যাবে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধিদল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-31
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zmunay-zabe-jamazater-4-sdszer-prtinidhidl](https://dailyfulki.com/article/zmunay-zabe-jamazater-4-sdszer-prtinidhidl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1680.md](https://dailyfulki.com/news/1680.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বিকাল সাড়ে ৪টায় যমুনায় যাবে।

 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ৩১ আগস্ট (রোববার) তিনটি রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শনিবার রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকাল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশগ্রহণ করবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
