# এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-10
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esessite-fel-kreche-6-lakh-660-siksharthee](https://dailyfulki.com/article/esessite-fel-kreche-6-lakh-660-siksharthee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/168.md](https://dailyfulki.com/news/168.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।

 

তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ৬ লাখ ৬৬০ জন পরীক্ষার্থী পাস করতে পারেনি।

এ বছরের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
