# জাপা নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত, নুরের ওপর হামলার নিন্দা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/japa-nishiddher-dabite-ekmt-jamayat-nurer-oopr-hamlar-ninda](https://dailyfulki.com/article/japa-nishiddher-dabite-ekmt-jamayat-nurer-oopr-hamlar-ninda)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1673.md](https://dailyfulki.com/news/1673.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।”

ডা. তাহের আরও বলেন, “নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ-অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।”

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের মারধরে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
