# আশুলিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-deseey-ostr-uddhar-greptar-4](https://dailyfulki.com/article/asuliyay-deseey-ostr-uddhar-greptar-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1670.md](https://dailyfulki.com/news/1670.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তেতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকিটকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০ টারদিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাংগাইল জেলার গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট থানার ঘোষাই বাড় এলাকার মানিকের ছেলে শভু কুমার ও টাংগাইল জেলার ঘাটাইল থানার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি।

যৌথ বাহিনী জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭ টি মেসেটে, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনা বিস্তারিত তদন্ত করছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে যৌথ বাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
