# নুরের জন্য পার্টি অফিসে দোয়া করবে জাতীয় পার্টি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nurer-jnz-parti-ofise-doya-krbe-jateez-parti](https://dailyfulki.com/article/nurer-jnz-parti-ofise-doya-krbe-jateez-parti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1665.md](https://dailyfulki.com/news/1665.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতায় পার্টি অফিসে দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা নামাজ পড়ে দোয়া করব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যেন সুস্থ হয়ে ওঠেন। জাতীয় পার্টি কোনো দল বা কারো দালালি করে না, বাংলাদেশের দালালি করে।
জাতীয় পার্টিকে দোসর বানানোর রাজনীতিতে গণতন্ত্র হোঁচট খাচ্ছে।’
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতাকর্মী আহত হন।
নুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
