# জি এম কাদেরের বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ji-em-kaderer-basar-samne-bipulsngkhzk-pulis-motayen](https://dailyfulki.com/article/ji-em-kaderer-basar-samne-bipulsngkhzk-pulis-motayen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1656.md](https://dailyfulki.com/news/1656.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার দুপুরের পর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৯/এ সড়কের বাসার সামনে এ নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর।

এ সময় আরো বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হন।
এই ঘটনার পরপরই ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি, জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয়।

জি এম কাদেরের বাসার সামনে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
