# নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacn-nize-bienpi-jamazat-ensipir-sngoe-prdhan-updeshtar-boithk-kal](https://dailyfulki.com/article/nirwacn-nize-bienpi-jamazat-ensipir-sngoe-prdhan-updeshtar-boithk-kal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1654.md](https://dailyfulki.com/news/1654.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে—এই সিদ্ধান্ত অনড় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।

নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোনো ধরনের কন্সপিরেসি এটাকে থামাতে পারবে না।’

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। আপনারা আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কি না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
