# ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/24-ghntar-altimetam-dil-gnodhikar-prishd](https://dailyfulki.com/article/24-ghntar-altimetam-dil-gnodhikar-prishd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1637.md](https://dailyfulki.com/news/1637.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা।’

শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে মাসউদ ফেসবুকে পোস্টে হান্নান মাসউদ লিখেন, নুরুল হক নুর ভাই আমাদের সহযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সহযোগী।’

তিনি আরও লিখেছেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এ হামলার জবাব দিতেই হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবেই দিতে হবে।’

এদিকে এ হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলেমিশে একাকার।’

শুক্রবার রাত ৯টা ৫৬ মিনিটে নিজের ফেসবুকে তিনি এ-সংক্রান্ত পোস্ট দেন।

ফেসবুকে সারজিস আলম লিখেছেন, ‘নুর ভাইদের ওপর ব*র্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে। এমন ঘৃণ্যতর হা*মলার নিন্দা জানাচ্ছি।’

সারজিস আরও লিখেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
