# আশুলিয়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে নারী নিহত, শিশুসহ আহত ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-boidzutik-tar-chinnre-pre-naree-niht-sisush-aht-2](https://dailyfulki.com/article/asuliyay-boidzutik-tar-chinnre-pre-naree-niht-sisush-aht-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1629.md](https://dailyfulki.com/news/1629.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়ায় সড়কের মাঝে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে এক নারী নিহত হয়েছে। এ সময় এক শিশুসহ দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার পিয়াংকা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নারী নাম মায়া (৩৩), তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সোহেনপুর এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী।

আহতরা হলো- উজ্জ্বল-মায়া দম্পতির ছেলে মাহিন (৬) ও পাশ্ববর্তী পিয়াংকা গার্মেন্টসের সিকিউরিটি গার্ড আক্তারুজ্জামান (৬০)।

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় পর রাত ৮টার দিকে বিদ্যুৎ আসে। এর কিছু সময় পর বিকট শব্দ হয়ে সড়কের মাঝে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সড়কের এক স্থানে থাকা নারী ও শিশু এবং অন্যস্থানে একজন বৃদ্ধ গুরুত্ব আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র কাস্টমার কেয়ার অফিসার কল্লোল রায় বলেন, রাতে বিদ্যুৎস্পৃষ্টে আহত নারী ও শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত নারীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বার্ণ ইউনিটে রেফার করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
