# পাবনায় সড়ক দুর্ঘটনায় নারী নি-হ-ত, আহত ৩!

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pabnay-srk-durghtnay-naree-ni-h-t-aht-3](https://dailyfulki.com/article/pabnay-srk-durghtnay-naree-ni-h-t-aht-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1628.md](https://dailyfulki.com/news/1628.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

‎ফুলকি ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে এক ম'র্মা'ন্তিক সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার ২৯ (আগস্ট) সকালে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের মুলাডুলি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ফাতেমা বেগম ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা ও মো. শহিদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন: মোছা. শান্তা খাতুন (৩৩), মোছা. নুপুর খাতুন (১৮) ও মোছা. রুমানা ইয়াসমিন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাতেমা বেগম স্বজনদের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। দাশুড়িয়া থেকে ওঠা সিএনজিচালিত অটোরিকশাটি মুলাডুলি কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
‎
‎আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম মারা যান। আহত শান্তা খাতুন ও রুমানা ইয়াসমিনকে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নুপুর খাতুনকেও সেখানেই স্থানান্তর করা হয়।
‎
‎পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল কুমার জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
‎
‎তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই সিএনজি চালক অটোরিকশাসহ পালিয়ে যায়। ঘাতক চালক ও অটোরিকশা শনাক্তের চেষ্টা চলছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
