# পরীমণির জীবনে নতুন প্রেম, প্রেমিক কে?

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-29
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/preemnir-jeebne-ntun-prem-premik-ke](https://dailyfulki.com/article/preemnir-jeebne-ntun-prem-premik-ke)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1621.md](https://dailyfulki.com/news/1621.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। কিছুদিন আগেই গায়ক শেখ সাদীর সঙ্গে তাঁর প্রেমের খবর শিরোনাম হয়েছিল। আদালতে মামলার জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। যদিও পরে শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে গেছে।

কিন্তু গত ১০ আগস্ট ছেলেসন্তান পুণ্যর জন্মদিনে আবারও দেখা মিলল সাদীর। ঢাকার পাঁচতারকা হোটেলের সেই আয়োজনে সাদীকে দেখে অনেকে রীতিমতো চমকে যান। ফলে কানাঘুষা শুরু হয়-তাহলে কি আবার জোড়া লেগেছে সম্পর্ক? তবে এই প্রশ্নের উত্তর পরীমনি বা সাদী—কেউই মুখ খোলেননি।

 

অগাস্টের শেষ প্রান্তে এসে নতুন করে রহস্য উসকে দিলেন পরীমণি নিজেই। ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’
এর পর থেকেই ভক্তদের প্রশ্ন-‘সে’ আসলে কে?

কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক কে?’ কেউবা মজা করে বলেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ আবার অনেকে কষ্ট প্রকাশ করেছেন, ‘আমার ভালোবাসা, তোমাকে দেখলে বুকটা হাহাকার করে।’ কিন্তু এসবে কোনো প্রতিক্রিয়া নেই পরীমনির। যেন সবকিছু নিয়ে তিনি ভীষণ নির্লিপ্ত।

প্রেম আর আলোচনার সঙ্গে পরীমনির সম্পর্ক বরাবরই অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁর ভালোবাসার গল্প ফেসবুকের পোস্টে যেমন খোলামেলাভাবে ধরা পড়ে, তেমনি ব্যক্তিজীবন নিয়েও রাখঢাক করতে নারাজ তিনি।

মনে করিয়ে দিই, তিন বছর আগে ‘গুণিন’ ছবির সেটে নায়ক শরীফুল রাজের সঙ্গে পরীর পরিচয় থেকে শুরু হয় প্রেম। পরে বিয়েও হয় তাঁদের, সংসারে আসে ছেলে পুণ্য। তবে সম্পর্ক টেকেনি, প্রায় দেড় বছর আগে বিচ্ছেদ ঘটে। এখন সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি, আর রাজও নিজের ক্যারিয়ার নিয়ে এগোচ্ছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
