# তেঁতুলঝোড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tenntuljhoray-tucch-ghtnake-kendr-kre-cacato-vaike-pitiye-htza](https://dailyfulki.com/article/tenntuljhoray-tucch-ghtnake-kendr-kre-cacato-vaike-pitiye-htza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1606.md](https://dailyfulki.com/news/1606.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে বিমল রাজবংশী (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তারই চাচাতো ভাই নারায়ন রাজবংশীর বিরুদ্ধে। 

বুধবার রাত ১১টারদিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

পুলিশ জানায়, বুধবার রাতে বিমল রাজবংশীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ফুলবাড়িয়া বাজারে বসে ঝগড়া হয় নারায়ণ রাজবংশীর মধ্যে। এসময় নারায়ণ রাজবংশী শক্ত লাঠি দিয়ে বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তাকে বাঁচাতে এগিয়ে গেলে শিল্পী রানী রাজবংশী ও উশান্ত রাজবংশী নামের আরো দুই মহিলাকে পিটিয়ে আহত করে পালিয়ে যান নারায়ণ রাজবংশী। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ডের জন্য রাজধানীর সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

এ বিষয় জানতে চাইলে সাভার মডেল থানার জুয়েল মিঞা বলেন, হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
