# কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-28
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/karabndider-votadhikar-niscit-krbe-isi](https://dailyfulki.com/article/karabndider-votadhikar-niscit-krbe-isi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1601.md](https://dailyfulki.com/news/1601.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সূত্রে জানা গেছে, রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং ভোটগ্রহণের অন্যান্য প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের পর সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

কারাবন্দিদের ভোটাধিকার

নির্বাচন কমিশন কারাবন্দি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটের ঠিক দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন জেলখানায় কারাবন্দিদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, যাতে তারাও ভোট দিতে পারেন। এই পদক্ষেপটি কারাবন্দিদের নাগরিক অধিকার সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
