# ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪১ কিলোমিটার যানজট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-cttgram-mhasrke-41-kilomitar-zanjt](https://dailyfulki.com/article/dhaka-cttgram-mhasrke-41-kilomitar-zanjt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1538.md](https://dailyfulki.com/news/1538.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনা ও ট্রাকচালকের অবহেলার কারণে রাত থেকে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এ যানজট স্বাভাবিক হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের এই যানজটের কারণে শিমরাইল থেকে বনশ্রী প্রায় ২১ কিলোমিটার এবং কাঁচপুর থেকে গাউছিয়া প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে এবং ট্রাকচালকদের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আসমা আক্তার নামে এক যাত্রী বলেন, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড় থেকে সকাল ৭টায় বাসে উঠেছি ঠিকই কিন্তু বাস আর সামনে যায় নাই, এক জায়গায় আছে।

কাচঁপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন বলেন,  রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে যার ফলে যানজটের সৃষ্টি হয়। 

এদিকে যানজটের কারণে ট্রাকচালকরা ঘুমিয়ে পড়েছে। ফলে যানজট আরও দীর্ঘ হয়েছে। এখন তাদেরকে ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান এ কর্মকর্তা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
