# অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ১৬ জনকে বদলি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/otirikt-diaiji-pulis-suparsh-16-jnke-bdli](https://dailyfulki.com/article/otirikt-diaiji-pulis-suparsh-16-jnke-bdli)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/153.md](https://dailyfulki.com/news/153.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ ১৬ জনের দায়িত্বে রদবদল আনা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক সংক্রান্ত এক আদেশে তাদের কর্মস্থল পরিবর্তন করা হয়।

বদলি আদেশ হওয়া পাঁচজন অতিরিক্ত ডিআইজি'র মধ্যে পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহী সারদার ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিট-এটিইউ'র মো. আশরাফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মিজানুর রহমানকে ঢাকার ট্রাফিক ড্রাইভিং স্কুলে (টিডিএস) বদলি করা হয়েছে।

অপরদিকে একই আদেশে ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে, বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের মো. খাইরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ সদর দপ্তরে, নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) মীর আবু তৌহিদকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমানকে এপিবিএনে, খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে সিআইডিতে, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশে, এটিইউয়ের কাজী মো. আবদুর রহীমকে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিনকে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশার মো. আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
