# অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/otirikt-aijipish-puliser-52-pde-bdli-pdayn](https://dailyfulki.com/article/otirikt-aijipish-puliser-52-pde-bdli-pdayn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1522.md](https://dailyfulki.com/news/1522.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
