# ছয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/chy-jelay-ntun-jela-prsask-niyog](https://dailyfulki.com/article/chy-jelay-ntun-jela-prsask-niyog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1515.md](https://dailyfulki.com/news/1515.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রশাসনে রদবদলের অংশ হিসেবে ছয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

পটুয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে।

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজকে কুড়িগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার জেলা প্রশাসক করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এতদিন খুলনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে ন্যস্ত করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
