# সাভারে আলমনগর সুগন্ধা হাউজিংয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-24
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-almngr-sugndha-haujingye-dibi-pulis-pricye-dakati](https://dailyfulki.com/article/savare-almngr-sugndha-haujingye-dibi-pulis-pricye-dakati)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1502.md](https://dailyfulki.com/news/1502.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। 

শনিবার রাতে সাভার উপজেলার হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, রাতে আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবশ করে ১০ থেকে ১২ জন ডাকাত। এরপর অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
