# জিসানের ফিফটি ও আফিফের ঝড়ে ‘এ’ দলের ভালো পুঁজি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-23
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jisaner-fifti-oo-afifer-jhre-e-dler-valo-punnji](https://dailyfulki.com/article/jisaner-fifti-oo-afifer-jhre-e-dler-valo-punnji)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1482.md](https://dailyfulki.com/news/1482.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

টপ এন্ড টি-২০ সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজে আলো কাড়া ওপেনার জিসান আলম ফিফটি পেয়েছেন। আফিফ হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি ছোঁয়া রান করেছেন। 

শনিবার ডারউইনে শুরুতে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ৪৮ রানের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল। নাঈম শেখ ১৭ বলে ১৫ রান করে ফিরে যান। এশিয়া কাপের দলে ডাক পাওয়া সাইফ হাসান ১৯ বল খেলে করতে পারেন ১৫ রান। 

 

 

পরেই সাজঘরে ফেরা ওপেনার জিসান আলম ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন। চারে ব্যাট করা আফিফ হোসেন ২৩ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার।  

জাতীয় দলে ফেরা ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান। তবে মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় একাদশে ঢুকে তিন ম্যাচেই ভালো করেছেন স্লগার ইয়াসির রাব্বি। তিনি এদিন ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন। একটি করে চার ও ছক্কা মারেন।   

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
