# চীন সফরে যাচ্ছে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-22
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ceen-sfre-zacche-ensipir-8-sdszer-prtinidhidl](https://dailyfulki.com/article/ceen-sfre-zacche-ensipir-8-sdszer-prtinidhidl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1467.md](https://dailyfulki.com/news/1467.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী মঙ্গলবার তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। 

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। পরে ৩০ আগস্ট তারা দেশে ফিরবেন। চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।

 

নাহিদ ইসলামসহ এনসিপির প্রতিনিধি দলে থাকবেন— দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

চীন সফর উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে, গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। তার পূর্বে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
