# পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৪ নম্বর ঘাট বন্ধ, ফেরি চলাচল ব্যাহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-21
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pdmar-vangne-paturizar-4-nmbr-ghat-bndh-feri-clacl-bzaht](https://dailyfulki.com/article/pdmar-vangne-paturizar-4-nmbr-ghat-bndh-feri-clacl-bzaht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1454.md](https://dailyfulki.com/news/1454.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ভাঙনে ফেরিঘাটের র্যাম্প পানিতে ডুবে গেলে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
মেরামতের কাজ চলায় দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ছিল ৩ নম্বর ঘাটও। ফলে বিকেল পর্যন্ত ফেরি চলাচলে চরম বিঘ্ন ঘটে। বর্তমানে পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে কেবল দুটি দিয়ে ফেরি পারাপার হচ্ছে।

ঝিনাইদহ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে আসা চালক মিজানুর রহমান বলেন, ‘মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা আমাদের গালমন্দ করে। একেক দিন একেক ঘাট বন্ধ হয়। এর কোনো স্থায়ী সমাধান কেউ নেই না।’

বাসচালক কাইয়ুম মিয়া বলেন, ‘আগে এতো সমস্যা হতো না। কয়েকদিন ধরে পারাপারে অনেক সময় লাগছে। শুনেছি ভাঙনের কারণে দুইটা ঘাট বন্ধ রয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, নদীর তীব্র স্রোত ও ভাঙন পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মেরামতের কাজ চলছে। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে নদী শাসন প্রকল্পের ওপর।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
