# ধামরাইয়ে বসতবাড়ির পাকা স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দখলে নেওয়ার অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-bstbarir-paka-sthapna-veku-diye-guriye-dkhle-newar-ovizog](https://dailyfulki.com/article/dhamraye-bstbarir-paka-sthapna-veku-diye-guriye-dkhle-newar-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1451.md](https://dailyfulki.com/news/1451.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে আদালতে মামলা চলাকালীন সময়ে গত দুইদিন ধরে বসতবাড়ির একতলা একটি পাকা ভবন ও সীমানা প্রাচীর ভেকু দিয়ে গুড়িয়ে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধামরাই থানায় ২০ জনের নামে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে।

জানা গেছে, উপজেলার দেওনাই মৌজার এসএ ৫৩৯ ও ৫৪০ এবং আরএস ৭৯৭ নং দাগের ১৩ শতাংশ জমি ক্রয় ও ওয়ারিশ সূত্রে মালিক স্থানীয় কোরজত আলীর স্ত্রী ফজিলা খাতুন। ফজিলা খাতুন ১৯৯৮ সালে দেওনাই গ্রামের ব্যবসায়ী  দুই ভাই আলী হোসেন ও ছানোয়ার হোসেনের কাছে বিক্রি করেন। 

এরপর সেখানে ২০০৩ সনে পাঁচকক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করে আলী হোসেন ও সানোয়ার হোসেন।  পরবর্তীতে ওই জমি নিজেদের দাবি করেন স্থানীয় আবুল হোসেন তার ছেলে আশরাফ আলী, আব্দুল জলিল ও আশিক আদালতে মামলা দায়ের করেন। 

এরমধ্যে ওই জমি দখলে নিতে একাধিকবার চেষ্টা চালায় আশরাফ আলী গং। গত বুধবার ও বৃহস্পতিবার আশরাফ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ভেকু দিয়ে একতলা ভবন ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়।  এরআগে ৩ জুন আশরাফ আলী গং বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। 

ভুক্তভোগী আলী হোসেন জানান, যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে আমাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি করেছে।  
এ বিষয়ে আশরাফ আলী গংয়ের ভাষ্য, ওই জমি পৈত্রিক সূত্রে তারা মালিক। উল্টো আলী হোসেন গংরাই তাদের জমি দখলে রেখেছিল।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
