# উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা আজ দুপুরে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/umama-fatemar-netrritwe-swtntr-pzanel-ghoshna-aj-dupure](https://dailyfulki.com/article/umama-fatemar-netrritwe-swtntr-pzanel-ghoshna-aj-dupure)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1440.md](https://dailyfulki.com/news/1440.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমাম ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। 

দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ প্যানেল ঘোষণা করা হবে।

 

 

প্যানেল সূত্রে জানা যায়, উমামা ফাতেমার নেতৃত্বাধীন এ প্যানেলের নাম ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা হয়নি ৩১৮টি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
