# সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sb-sikshaprtishthane-jruri-nirdesna-diye-mausir-cithi](https://dailyfulki.com/article/sb-sikshaprtishthane-jruri-nirdesna-diye-mausir-cithi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/144.md](https://dailyfulki.com/news/144.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
