# ডাকসুতে ছাত্রদলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-20
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daksute-chatrdler-27-sdszer-pzanel-ghoshna](https://dailyfulki.com/article/daksute-chatrdler-27-sdszer-pzanel-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1423.md](https://dailyfulki.com/news/1423.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ভিপি হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তানভীর আল হাদী মায়েদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্যানেল ২০২৫—

১. সহ-সভাপতি: মো. আবিদুল ইসলাম খান

২. সাধারন সম্পাদক: শেখ তানভীর বারী হামিম

৩. সহকারী সাধারণ সম্পাদক: তানভীর আল হাদী মায়েদ

৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম

৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম

৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা

৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান

৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান

৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে

১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা

১১. ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদকঃ মো. সাইফ উল্লাহ্ (সাইফ)

১২. সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক

১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক

১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন

১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

১৬. সদস্যঃ মো. জারিফ রহমান

১৭. সদস্য: মাহমুদুল হাসান

১৮. সদস্য: নাহিদ হাসান

১৯. সদস্যঃ মো. হাসিবুর রহমান সাকিব

২০. সদস্যঃ মো. শামীম রানা

২১. সদস্য: ইয়াসিন আরাফাত আলিফ

২২. সদস্য: মুনইম হাসান অরূপ

২৩. সদস্য: রঞ্জন রায়

২৪. সদস্য: সোয়াইব ইসলাম ওমি

২৫. সদস্য: মেহেরুন্নেসা কেয়া

২৬. সদস্যঃ ইবনু আহমেদ

২৭. সদস্য: সামসুল হক আনান

২৮. সদস্য: নিত্যানন্দ পাল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
