# জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি দেওয়ার দাবি গণঅধিকারের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-20
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-snde-prbaseeder-sweekrriti-dewar-dabi-gnodhikarer](https://dailyfulki.com/article/julai-snde-prbaseeder-sweekrriti-dewar-dabi-gnodhikarer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1410.md](https://dailyfulki.com/news/1410.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ। 

মঙ্গলবার তারা জাতীয় ঐকমত্য কমিশনে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিটি গ্রহণ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

 

 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল। তাদের রেমিট্যান্স দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি থাকা উচিত। 

স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা সরাসরি ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সনদের খসড়ায় তাদের ঐতিহাসিক অবদান, ভোটাধিকার ও জাতীয় রাজনৈতিক কাঠামোয় প্রতিনিধিত্বের বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। কোটি প্রবাসী শুধু অর্থনীতিই নয়, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রারও অপরিহার্য অংশ।

স্মারকলিপিতে চার দফায় বলা হয়েছে-  জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি, ভোটাধিকার, সংসদে প্রতিনিধিত্ব এবং বিশেষ নীতি প্রণয় করতে হবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
