# দেশে ফিরে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-20
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dese-fire-haspatale-vrti-mirja-fkhrul](https://dailyfulki.com/article/dese-fire-haspatale-vrti-mirja-fkhrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1406.md](https://dailyfulki.com/news/1406.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ বুধবার সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
