# জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চায় প্রশাসন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-19
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacne-sena-motayen-cay-prsasn](https://dailyfulki.com/article/jaksu-nirwacne-sena-motayen-cay-prsasn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1399.md](https://dailyfulki.com/news/1399.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চায় প্রশাসন। এ জন্য ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ পদক্ষেপ। ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে আবেদন পাঠানো হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের অধিক জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের অধিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
