# সাভারে একই দিনে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-eki-dine-duti-haspatale-vul-cikittsay-dui-sisur-mrritzur-ovizog](https://dailyfulki.com/article/savare-eki-dine-duti-haspatale-vul-cikittsay-dui-sisur-mrritzur-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1394.md](https://dailyfulki.com/news/1394.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে একই দিনে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে সাভার পৌরসভার থানা বাসস্ট্যান্ডের আনন্দপুর এলাকায় ক্রাউন হসপিটাল এন্ড ডায়াগনিস্টক সেন্টারে গলার টনসিল অপারেশ করতে ভর্তি হন আশুলিয়া এলাকার সাত বছরের শিশু সাহরা আমিন। পরে তাকে এনেস্তিয়া করেন সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এসময় তাকে ভুলভাবে টনসিলের অপারেশন করেন এনাম মেডিক্যালের নাক কান গলার আরেক ডাক্তার খন্দকার আবুল বাশার। এসময় অপারেশনের এক ঘন্টা পরে তার মৃত্যু হয়। পরে মৃত অবস্থায় তাকে এনামে নেওয়া হয়। পরে খবর নিহতের পরিবার মৃত অবস্থায় তার সন্তানকে বাড়ি নিয়ে যায়। 

নিহতের স্বজন নাজমা আক্তার জানান, শিশুটি বাসা থেকে হেঁটে গাড়িতে ওঠে ছিল। তেমন অসুস্থতা ছিল না। 
ক্রাউন হসপিটাল এন্ড ডায়াগনিস্টক সেন্টারের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, আমাদের হাসপাতালে শিশুটি ডাক্তারের মাধ্যমে ভর্তি হয়। তাই এর দায় ওই ডাক্তারের, আমাদের না। এবিষয়ে ওই দুই ডাক্তারকে ফোন করা হলে তারা মুঠোফোনের লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন।  
ভুল অপারেশনের মাধ্যমে প্রিয় সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির পরিবার। এঘটনায় ক্রাউন হাসপাতাল কর্তৃপক্ষ ও দুই ডাক্তারের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ও শিশুটির পরিবার।

অপরদিকে সাভার থানা বাসস্ট্যান্ড মর্ডাণ প্লাজার উপরে অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায়য় ১৩ বছরের শিশু রাতুলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ থেকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় রাতুলকে। পরে এ্যানেস্থিয়া ডাঃ শাজাহান ও এনাম মেডিকেল কলেজের নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অনিক টনসিল ভুলভাবে অপারেশন করার কারণে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ উদ্ধার করে। একই দিনে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, সাভারের বিভিন্নস্থানে যততত্র নামমাত্র অনেক হাসপাতাল গড়ে উঠেছে। চিকিৎসার নামে এসব হাসপাতালে কথিত হাসপাতাল মালিকরা রোগীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। কারণ এই জনপদে বেশীর ভাগ মানুষ গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের। তাই তারা দালালদের মাধ্যমে এসব হাসপাতালে ভর্তি হয়ে ভুল চিকিৎসা সেবা নিচ্ছে। আর ভুল চিকিৎসা সেবা নিয়ে মৃত্যুর কাছে হারমানছেন অনেকেই। স্থানীয়রা এসব হাসপাতাল বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, দুই হাসপাতালে দুই জন মারা গেছে। শিশু দুটির পরিবারের অভিযোগের ভিত্তিত্বে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
