# ইলিশে মেলে যেসব উপকারিতা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-19
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ilise-mele-zesb-upkarita](https://dailyfulki.com/article/ilise-mele-zesb-upkarita)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1365.md](https://dailyfulki.com/news/1365.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। আর মাছের মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে সেরা। স্বাদ আর পুষ্টিগুণের কারণে ইলিশ পেয়েছে মাছের রাজার মর্যাদা। ইলিশ রান্না, ভাজা,ভাপা, ঝোল -সবভাবেই খেতে মজা। এই মাছের রয়েছে বহু স্বাস্থ্যগুণ। অনেকের হয়তো জানা নেই, ইলিশ খেলে শরীরে নানা ধরনের উপকার হয়। 

ইলিশ মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। একইসঙ্গে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে শরীরকে ফিট রাখে।

 

**চোখের স্বাস্থ্য**
ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ও অন্ধত্ব প্রতিরোধে ইলিশ মাছ উপকারী। 

**বাতের ব্যথায় মুক্তি**
শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা দিলেই অস্টিওআর্থারাইটিস বা সাধারণ বাত রোগ দেখা দেয়। ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি বাত রোগের ঝুঁকি কমায়।

**হাঁপানি প্রতিরোধ**
গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত উপকারী। যারা নিয়মিত ইলিশ মাছ খান তাদের ফুসফুস বেশি শক্তিশালী হয়। এমনকী শিশুদের হাঁপানি সারিয়ে তুলতেও উপকারী ইলিশ মাছ।

**ত্বকের স্বাস্থ্য রক্ষা**
ইলিশে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকায় ত্বক ভালো রাখতে ভূমিকা রাখে।  এছাড়া ইলিশে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের বলিরেখা ও ফাইন লাইন কমাতেও সহায়ক। নিয়মিত ইলিশ মাছ খেলে আপনার ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
